বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্ষমতার লোভে এক গোষ্ঠী ইসলাম বিসর্জন দিয়েছে।”

ক্ষমতার লোভে এক গোষ্ঠী ইসলাম বিসর্জন দিয়েছে।”

ক্ষমতার লোভে এক গোষ্ঠী ইসলাম বিসর্জন দিয়েছে।”

গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর একটি সুন্দর বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছিল। আমি ইসলামের পক্ষে একটি ‘বাক্স’ দেওয়ার চেষ্টা করেছিলাম, সেই বাক্স তৈরি হয়েছিল এবং দেশের মানুষের মধ্যে আশা-আকাঙ্ক্ষা জেগে উঠেছিল। 

 

কিন্তু যখন সারা দেশের মানুষ জেগে উঠেছে, তখন এক শ্রেণির স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী সেই আশা বিসর্জন দিয়ে গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করে ক্ষমতার স্বার্থে ইসলামকে জলাঞ্জলি দিয়েছে। তাদের সঙ্গে আমরা থাকতে পারিনি, তাই আমরা ভিন্ন হয়ে গেছি। এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

 


তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার লোভে নয়, বরং ইসলামের কল্যাণ, দেশ ও মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে।
শনিবার দুপুরে পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের হাইস্কুল খেলার মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

 


রেজাউল করীম আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত আমাদের কোনো সংসদ সদস্য না থাকলেও সুযোগের অভাব ছিল না। আমরা চাইলে এমপি-মন্ত্রী হতে পারতাম। কিন্তু কোনো চঁাদাবাজ, জালেম, খুনি কিংবা এ দেশের টাকা বিদেশে পাচারকারী এবং বিদেশের তাবেদারি করা শক্তির সহযোগী হতে আমরা রাজি হইনি। সে কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার স্বাদ গ্রহণ করেনি।

 


বিভিন্ন ধর্মাবলম্বী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দুরা তাদের জানমাল ও ইজ্জত রক্ষার জন্য আমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল। আবার বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ নির্যাতনের শিকার হলে তাদের নেতারাও আমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপির নেতারাও আমাদের বাড়িতে আশ্রয় পেয়েছে।

 


তিনি দৃঢ়ভাবে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হলে আওয়ামী লীগ, বিএনপি, হিন্দুসহ সব ধর্ম ও মতের মানুষ নির্বিঘ্নে এ দেশে বসবাস করতে পারবে। কাউকে পালাতে হবে না।


সভায় তিনি পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিককে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। জনসভায় আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ ইসলামী বাংলাদেশ, এর মুজতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। অন্যান্যের

 

  মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক মো. মাহাবুবুর রহমান, আলহাজ্ব হযরত মাওলানা হাবিবুর রহমান মিসবাহ, কেন্দ্রীয় সহকারী প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক কেএম শরীঢাতুল্লাহ, পটুয়াখালী জেলা সভাপতি হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া, সেক্রেটারি মো. আব্দুল হালিম প্রমুখ।#

বার্তা প্রেরক
রাকিবুল হাসান
গলাচিপা, পটুয়াখালী।