মাগুরার শালিখায় আজ বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচনী গণমিছিল করেছে।
আজ শনিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ থেকে নির্বাচনী গণমিছিল বের করা হয়। মিছিলটি যশোর - মাগুরা মহা সড়ক হয়ে উপজেলার মূল সড়ক প্রদক্ষিণ করে।
জেলার নায়েবে আমির মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এবং শালিখা থানা আমীর আফসার আলির পরিচালনায় এ গণমিছিলে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এম বি বাকের।
এ ছাড়াও মাগুরা জেলা এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সুলতান হোসেন, শালিখা উপজেলা এনসিপির আহবায়ক শামীম হাসান সবুজ, মাগুরা জেলা জামায়াতের শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ইব্রাহিম বিশ্বাস, শালিখ উপজেলার নায়েবে আমির লিয়াকত সিকদার, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,আড়পাড়া ইউনিয়ন আমির আঃ হাকিম বাচ্চুসহ উপজেলা জামায়াত ইসলামী বিভিন্ন নেতৃবৃন্দ ও সমর্থক উপস্থিত ছিলেন।
মিছিল পূর্ব আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার এবং দলীয় নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।
সমাবেশে তারা ভোটারদের উদ্দেশে আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশ ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আহ্বান জানান।
-1770525160.jpeg)