শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন পাঁচবিবিতে ৪০ স্কুলে শিক্ষা উপকরণ দিল

অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন পাঁচবিবিতে ৪০ স্কুলে শিক্ষা উপকরণ দিল

অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন পাঁচবিবিতে ৪০ স্কুলে শিক্ষা উপকরণ দিল


শিক্ষার মানোন্নয়ন এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের উদ্যোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার উচাই জেরকা আদিবাসী উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, পেনসিল, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও উচাই জেরকা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সরকার, ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান মুকুল, ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তাহেরসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিনামূল্যে শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা যায়। তারা এই মহতী উদ্যোগের জন্য অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

ফারহান ইসলাম
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি