শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাউফলে ধানের শীষের জনসভা জনসমুদ্রে রূপ, ১২ তারিখ ভোটের আহ্বান

বাউফলে ধানের শীষের জনসভা জনসমুদ্রে রূপ, ১২ তারিখ ভোটের আহ্বান

বাউফলে ধানের শীষের জনসভা জনসমুদ্রে রূপ, ১২ তারিখ ভোটের আহ্বান

পটুয়াখালী–২ (বাউফল) আসনে আজ বিকাল ৩ টায় এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জনসভাটি অল্প সময়ের মধ্যেই জনসমুদ্রে রূপ নেয়। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ বক্তা ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন।


এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা আলম লিলি, মোস্তাক আহমেদ পিনু, মিজানুর রহমান, বাবু জীবন কৃষ্ণ সাহা, আনিচুর রহমান আনিচ, শাজাহান হাওলাদার।


জনসভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।


বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আগামী ১২ তারিখ সারাদিন স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বাংলাদেশের উন্নয়ন, সার্বভৌমত্ব রক্ষা এবং মহান মুক্তিযুদ্ধের একাত্তরের চেতনাকে সমুন্নত রাখতে সকল ভোটারদের ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা।