শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

গলাচিপায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

গলাচিপায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

গলাচিপায় গণ অধিকারের কর্মীর বাড়িতে আগুন দেয়ার অভিযোগে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ৩৬জনকে আসামী করে গলাচিপা থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে ক্ষতিগ্রস্ত গণ অধিকারের কর্মী নাইমুল বাদী হয়ে এই মামলা করেন। 


মামলা ও গলাচিপা থানা সূত্র জানায়,  গত শনিবার রাতে গণ অধিকার কর্মী নাইমুলের বসত ঘরে আগুন লাগিয়ে দেয়।  আগুনে বসত ঘরসহ একটি মোটরসাইকেল পুড়ে যায়। মালার বাদী নাইমুল জানায়,  আমি গণ অধিকারের নুরুল হক নুরের ট্রাক মার্কার কর্মী। বেশ কিছু দিন যাবত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের কর্মীরা আমাকে হুমকি দিয়ে আসছিল। শনিবার রাতে স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমার বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। 


এব্যাপারে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. ছত্তার হাওলাদার বলেন এটা সম্পুর্ন মিথ্যা মামলা। পুলিশ সঠিক তদন্ত করলে আসল ঘটনা বের হবে। 
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন,  তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। #


বার্তা প্রেরক
রাকিবুল হাসান 
গলাচিপা,  পটুয়াখালী