বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে পুনরায় নির্বাচিত মুশফিকুর রহমানকে অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে পুনরায় নির্বাচিত মুশফিকুর রহমানকে অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে পুনরায় নির্বাচিত মুশফিকুর রহমানকে অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে সংসদ সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মুশফিকুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে কসবা উপজেলা সাংবাদিক ফোরাম ও কসবা প্রেস ক্লাব।


এক শুভেচ্ছা বার্তায় সংগঠন দুটির নেতৃবৃন্দ বলেন, জনগণের আস্থা ও ভালোবাসায় পুনরায় নির্বাচিত হওয়া নিঃসন্দেহে একটি বড় দায়িত্ব ও সম্মানের বিষয়। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য কসবা উপজেলাকে একটি মানবিক, আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখবেন।


নেতৃবৃন্দ আরও বলেন, কসবায় সুশাসন প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং গণমাধ্যমের স্বাধীন ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে তাঁর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে—এটাই সাংবাদিক সমাজের প্রত্যাশা।