বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ার প্রশাসনে নতুন প্রাণসঞ্চার

কুষ্টিয়ার প্রশাসনে নতুন প্রাণসঞ্চার

কুষ্টিয়ার প্রশাসনে নতুন প্রাণসঞ্চার

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মোঃ ইকবাল হোসেন-এর নেতৃত্বে জেলা প্রশাসনে এক নতুন কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। সততা, মানবিকতা ও নির্ভীক অবস্থানের মাধ্যমে তিনি ইতোমধ্যে জেলার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিজেকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। মাঠপর্যায়ে নিয়মিত উপস্থিতি, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রশাসনে ইতিবাচক পরিবর্তন এনেছে।

নির্বাচনকালীন সময়ে প্রশাসনের নিরপেক্ষতা ও কঠোর অবস্থান নিয়ে জেলা প্রশাসকের দৃঢ় বার্তা সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সাহস জুগিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং সার্বিক তদারকিতে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।

সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের নেওয়া পদক্ষেপে প্রশাসনিক কাঠামোতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। জেলার প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অধিক সমন্বয় ও উদ্যম নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। মাঠপর্যায়ে তদারকি বৃদ্ধি, নাগরিক সেবা সহজীকরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে।

দিনের দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি রাতেও বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন জেলা প্রশাসক। কোথাও অনিয়ম, অব্যবস্থা কিংবা জনদুর্ভোগের বিষয় সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন তিনি। অনেকেই মন্তব্য করছেন, একজন দায়িত্বশীল প্রশাসকের মতো নীরবে মানুষের সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণ করছেন তিনি।

নম্র আচরণ, দৃঢ় সিদ্ধান্ত এবং মাঠকেন্দ্রিক নেতৃত্বের সমন্বয়ে জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন কুষ্টিয়ার প্রশাসনে এক ইতিবাচক বার্তা প্রতিষ্ঠা করেছেন। জেলার সর্বস্তরের মানুষের প্রত্যাশা, উন্নয়ন ও সুশাসনের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমনটাই আশা সংশ্লিষ্টদের।