আজ শনিবার সকালে কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বোললা গ্রামের মোঃ জলিল মিয়ার পুত্র প্রবাসী মোঃ ইউসুফ মিয়া কর্তৃক বেকু দিয়ে অবৈধভাবে পাহাড় কাঁটা শুরু করে। খবর পেয়ে সহকারী কমিশনার( ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির ঘটনাস্থলে পৌঁছে পাহাড় কাটা বন্ধ করে দেন এবং বেকুটি নিষ্ক্রিয় করে ফেলেন ।
তিনি সাংবাদিকদের জানান, স্থানীয় তহশিলদারের রিপোর্টের মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও জানান পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। পরিবেশ রক্ষায় তিনি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
