ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।প্রিয় কসবা–আখাউড়াবাসী,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ধানের শীষের প্রতি আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থার জন্য আমি অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নির্বাচনে আমাকে বিজয়ী করে যে সম্মান আপনারা দিয়েছেন, তা আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। এই বিজয় শুধু আমার নয়—এটি কসবা–আখাউড়ার প্রতিটি মা-বোন, যুবক, শ্রমজীবী ও সকল মানুষের বিজয়; এটি গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার বিজয়। প্রবাসে থাকা আমাদের ভাই-বোনদের প্রতিও জানাই গভীর কৃতজ্ঞতা। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন দূর প্রবাস থেকেও কসবা–আখাউড়ার এই বিজয়কে শক্তিশালী করেছে।”
আপনাদের দেওয়া প্রতিটি ভোট আমার কাছে আমানত। ইনশাআল্লাহ, বিএনপির আদর্শ বুকে ধারণ করে আমি আপনাদের পাশে থেকে উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাব।
আপনাদের ভালোবাসা আমার শক্তি, আপনাদের বিশ্বাসই আমার পথচলার প্রেরণা।”
সবার আগে বাংলাদেশ
