শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ইসমাইল শেখের খোঁজখবর নিলেন অধ্যাপক কে এম হেসাব উদ্দিন

বীর মুক্তিযোদ্ধা ইসমাইল শেখের খোঁজখবর নিলেন অধ্যাপক কে এম হেসাব উদ্দিন

বীর মুক্তিযোদ্ধা ইসমাইল শেখের খোঁজখবর নিলেন অধ্যাপক কে এম হেসাব উদ্দিন

আজ সোমবার পাবনার সুজানগর উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের চর গোবিন্দপুর অঞ্চলে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ফরেস্ট অফিসার ইসমাইল শেখের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর নিজ বাসভবনে যান সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জননেতা অধ্যাপক কেএম হেসাব উদ্দিন।

 

সকাল থেকে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ইসমাইল শেখের বাড়িতে পৌঁছান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। অসুস্থতার কারণে ইসমাইল শেখ কিছুদিন ধরে শয্যাশায়ী রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। তাদের অবদান চিরস্মরণীয়। একজন বীর মুক্তিযোদ্ধা অসুস্থ অবস্থায় থাকবেন আর আমরা খোঁজ নেব না—এটা হতে পারে না। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি ইসমাইল শেখের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। স্থানীয় এলাকাবাসীও এ উদ্যোগকে স্বাগত জানান এবং অসুস্থ মুক্তিযোদ্ধার সুস্থতার জন্য দোয়া করেন।

 

উল্লেখ্য, ইসমাইল শেখ মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি বন বিভাগে দায়িত্ব পালন করে সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব সম্পন্ন করেন। দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণের পর তিনি নিজ এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

 

সাক্ষাৎ শেষে অধ্যাপক কেএম হেসাব উদ্দিন ইসমাইল শেখের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
— এস এন জামান হাশেমী, সুজানগর উপজেলা প্রতিনিধি।