রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরার শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

মাগুরার শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

মাগুরার শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

মাগুরা শালিখা উপজেলার চতুরবাড়ীয়া বাজারে বাজার মনিটরিং এর আওতায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নির্ধারিত লাইসেন্স ও সংরক্ষণবিধি না মেনে কীটনাশক বিক্রির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত।


অভিযানকালে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীর কাছে কীটনাশক বিক্রির লাইসেন্স না থাকায়  প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং  তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের স্বার্থ রক্ষা ও নিরাপদ কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।