বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাউখালীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: অভিযুক্ত মিঠুন গ্রেফতার

কাউখালীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: অভিযুক্ত মিঠুন গ্রেফতার

কাউখালীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: অভিযুক্ত মিঠুন গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব আমরাজুড়ী গ্রামে এই নেক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মিঠুনকে (৩২) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৫:৩০ মিনিটে পূর্ব আমরাজুড়ী গ্রামের মো. সোহরাব হোসেন হাওলাদারের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কন্যা খাদিজা খানম সুমাইয়া নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এসময় একই গ্রামের লিটন হাওলাদারের ছেলে  মিঠুন সুমাইয়াকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে কাউখালী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রমজান মিঠুনকে আটক করে। বর্তমানে ভিকটিম এবং অভিযুক্ত আসামি উভয়ই থানা হেফাজতে রয়েছে। ভিকটিমের মা হালিমা বেগম এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কাউখালী থানা সূত্রে জানানো হয়েছে, খবর পাওয়া মাত্রই পুলিশ ব্যবস্থা নিয়েছে। ভিকটিমের জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পিরোজপুর