বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে বিএনপি নেতা নাসির মল্লিকের ওপর হামলা: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

পিরোজপুরে বিএনপি নেতা নাসির মল্লিকের ওপর হামলা: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

পিরোজপুরে বিএনপি নেতা নাসির মল্লিকের ওপর হামলা: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

 

পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সভাপতি মো. মহিউদ্দিন মল্লিক নাসিরের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পিরোজপুর। এই ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে জেলা ছাত্রদল। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
‎
বুধবার(‎১৮ই ফেব্রুয়ারি)সকাল ১১:৩০ মিনিটে  পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন।
‎​
‎
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি ‎সালাউদ্দিন তালুকদার কুমার বলেন - 
‎​গত দুদিন আগে অত্যন্ত পরিকল্পিত ও নির্মমভাবে নাসির মল্লিকের ওপর হামলা চালিয়েছে একদল চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাসীরা তাকে রক্তাক্ত করার পাশাপাশি তার পায়ের রগ কেটে দেয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সমাবেশে এই বীভৎস হামলার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনাটিকে পিরোজপুরের রাজনৈতিক সহাবস্থান নষ্ট করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়।
‎​
‎​তিনি আরও বলেন, "গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে পিরোজপুর শহর সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই আজ নাসির মল্লিক চাচার মতো প্রবীণ নেতার ওপর এমন হামলা সম্ভব হয়েছে।"
‎
‎ তিনি আরও বলেন, "জননেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যখন দেশ পরিচালিত হবে, তখন কোনো অপরাধীর ঠাঁই হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি এই হামলার মূল হোতাদের গ্রেপ্তার করা না হয়, তবে ছাত্রদল ঘরে বসে থাকবে না। আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।"
‎​
‎ "গত ১৭ বছর যা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সময়ে যা করছেন—সব ভুলে যান। পিরোজপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা তওবা করে ভালো হয়ে যান। অন্যথায় আপনাদের অপরাধের কঠোর শাস্তি পেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না এবং সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না।"
‎
‎​পিরোজপুর জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি ও রাজপথের পরীক্ষিত সৈনিক সালাউদ্দিন কুমার-এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক নবীন,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।
‎
‎​সমাবেশ শুরুর আগে  একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

 

‎​পিরোজপুর প্রতিনিধি