বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

 

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেখা গেছে। সে অনুযায়ী, দেশটিতে আজ থেকে পবিত্র রমজানের প্রথম দিন শুরু হয়েছে। মুসলিম উম্মাহ ও সৌদি আরবের নেতৃত্বকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল ফাওজান। 

 

শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি রমজান মাসে বেশি বেশি নামাজ আদায়, যাকাত প্রদান, দান-সদকা, মানুষের উপকার, পবিত্র কোরআন তিলাওয়াত, মাসনূন দোয়া ও আল্লাহর জিকিরে মনোনিবেশ করার আহ্বান জানান। 

 

এক বিবৃতিতে তিনি দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানকে রমজানের শুভেচ্ছা জানান। এ সময় তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, এই রমজান যেন কল্যাণ, বরকত, সম্মান ও শক্তির মাস হিসেবে আবিভূর্ত হয় এবং মুসলিম উম্মাহ যেন নিরাপত্তা, ঈমান, স্থিতিশীলতা ও সমৃদ্ধির মধ্য দিয়ে এ মাসে প্রবেশ করেন।

গ্র্যান্ড মুফতি বলেন, রোজা পালন ও তারাবিসহ রাতের ইবাদতে মুসলমানরা যেন সফলতা লাভ করেন এবং তাদের সব নেক আমল আল্লাহ তায়ালা কবুল করেন। আল্লাহর কাছে তিনি তাই কামনা করেন।

 

তিনি আরও আহ্বান জানান, পবিত্র এ মাসে মুসলমানরা যেন নামাজ, যাকাত, দান-সদকা, মানুষের উপকার, কোরআন তিলাওয়াত, মাসনূন দোয়া ও আল্লাহর জিকিরে বেশি মনোনিবেশ করেন। 

পাশাপাশি গুনাহ ও অন্যায় কাজ থেকে বিরত থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, রমজান তাকওয়া ও নেকির মাস। এ মাসে আল্লাহভীতিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জাগ্রত রাখতে হবে।