শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক তরুণের প্রাণ

কালাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক তরুণের প্রাণ

কালাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক তরুণের প্রাণ



জয়পুরহাটের কালাই উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভটভটি চালক মো. রাসেল (৩৫)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক-এর পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত রাসেল ক্ষেতলাল উপজেলার বটতলী গ্রামের বাসিন্দা লিটন রহমানের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে তিনি প্রতিদিনের মতোই জীবিকার তাগিদে ভটভটি নিয়ে রওনা হয়েছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে বগুড়ার দিকে যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার ভটভটি সড়কের ওপর উল্টে যায়। মুহূর্তের মধ্যেই তিনি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। মাথা ও বুকে মারাত্মক আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার জীবনাবসান ঘটে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
অকালে রাসেলের এই মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। হাসিখুশি ও পরিশ্রমী এই মানুষটির এমন আকস্মিক বিদায় সবাইকে স্তব্ধ করে দিয়েছে।

 

মো:সুমন মন্ডল,কালাই(জয়পুরহাট)