বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র মাহে রমজানকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং

পবিত্র মাহে রমজানকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং

পবিত্র মাহে রমজানকে  ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং


পবিত্র রোজাকে ঘিরে সাতক্ষীরার শ্যামনগরে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদ হোসাইনের নেতৃত্বে বৃহস্পতিবার এ মনিটরি কার্যক্রম পরিচালিত হয়। এসময় মনিটরিং কমিটির সদস্যরা পৌরসদরের নকিপুর বাজার প্রদক্ষিন করেন। 

 


বাজার মটিরিং টিমের সদস্যরা জানান রোযায় দ্রব্যমুল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে এবং মানহীন খাবার যেন বাজার দখলে নিতে না পারে সেজন্য মনিটরিং করা হয়েছে। সামনের দিনগুলোতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকার অঙ্গীকার করে তারা আরও জানান রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সে বিষয়ে স্পষ্ট বার্তা দেয়া হেেছ। এছাড়া রোযার দিনে অতি গুরুত্বপুর্ন মাছ, মাংষ ছাড়াও ছোলা, চিনি, সুজি, তৈল, আটা ময়দা, খেজুর, শসাসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন ক্রয় সীমার বাইরে না যায় এবং সিন্ডিকেট ব্যবস্থার কাছে সাধারণ ভোক্তারা জিম্মি না হয়ে পড়ে সেজন্য বাজার মনিটরিং করা হয়েছে। আইন অমান্যকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলেও বাজার মনিটরিং টিমের প্রধান হুশিয়ারী উচ্চারণ করেন।

সাহেব রেজা   সাতক্ষীরা প্রতিনিধি