বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার রামুতে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ নারী আটক

কক্সবাজার রামুতে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ নারী আটক

কক্সবাজার রামুতে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ নারী আটক

কক্সবাজার রামু থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে।
১৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে খুনিয়াপালং ইউনিয়নের ছাদিরকাটা এলাকায় এই অভিযান চালানো হয়।


জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, রামু থানার একটি মামলার পলাতক আসামি আব্দুল্লাহ তার বোন আয়েশা বেগমের সঙ্গে যোগসাজশ করে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করে রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে ছাদিরকাটা এলাকার জিয়াউর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

 

 তল্লাশিকালে বসতঘরের উত্তর পাশে মুরগির খোঁয়াড়ের ভেতর থেকে ৫০ হাজার পিস এবং দক্ষিণ পাশে বাঁশঝাড়ের শুকনো পাতার নিচ থেকে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মোট ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করার পাশাপাশি ঘটনায় জড়িত আয়েশা বেগমকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আয়েশা বেগম খুনিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাদিরকাটা এলাকার বাসিন্দা।


এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।