শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর বদলগাছী ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণী মহড়া

নওগাঁর বদলগাছী ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণী মহড়া

নওগাঁর বদলগাছী ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণী মহড়া

বদলগাছী  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গ্যাস সিলিন্ডার লিকেজ এবং ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে।

বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ এই কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁ বদলগাছী  উপজেলা ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বদলগাছী  উপজেলা ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার চত্বরে অনুষ্ঠিত অগ্নি নির্বাপণী মহড়ার সমাবেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ বদলগাছি ইন্সপেক্টর, নওগাঁ ০৩ মোঃ রেজাউল করিম  বলেন  গ্যাস সিলিন্ডার লিকেজ এবং ভূমিকম্পের সময় জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। ভূমিকম্পের সময় ভবনের নিচতলায় থাকলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নিচে হবে, বহুতল ভবনে থাকলে ড্রপ কভার

 

 হোল্ড পদ্ধতি অনুসরণ করে নিচু হোন, শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরুন। অথবা কলামের পাশে, বিমের নিচে আশ্রয় নিন। ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভূমিকম্প থামার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক ও গ্যাস সিলিন্ডারের সংযোগ দ্রুত বন্ধ করতে হবে। বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমিরা, কাঠের আসবাব বা কোনো ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকতে হবে। ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী  উপজেলা টুরিস্ট পুলিশ,  কাস্টোডিয়ান সহ ৪০ জন প্রশিক্ষনার্থী।