বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গামাটিতে পদোন্নতিপ্রাপ্ত ৫ পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

রাঙ্গামাটিতে পদোন্নতিপ্রাপ্ত ৫ পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

রাঙ্গামাটিতে পদোন্নতিপ্রাপ্ত ৫ পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

রাঙ্গামাটি পার্বত্য জেলায় কর্মরত পদোন্নতিপ্রাপ্ত ৫ জন পুলিশ কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের এই নতুন পদের ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

 

​পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদবিন্যাসকৃত জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিভাগীয় এই পদোন্নতি প্রদান করা হয়।​অনুষ্ঠানে এসআই (নিরস্ত্র) পদ থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত ৪ জন এবং নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত ১ জনকে ব্যাজ পরানো হয়। তাঁরা হলেন:
​জুলফিকার আলী (পুলিশ পরিদর্শক)
​মোমেন কুমার বড়ুয়া, পিপিএম (পুলিশ পরিদর্শক)
​মোঃ আমির সোহেল (পুলিশ পরিদর্শক)
​হাফিজ আহমেদ (পুলিশ পরিদর্শক)
​শামীম মিয়া (এএসআই - সশস্ত্র)


​সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান,​র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পদোন্নতি মানেই দায়িত্বের পরিধি ও জনগণের প্রত্যাশা বৃদ্ধি পাওয়া। তিনি নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার আহ্বান জানান।​উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোসাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।