মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবীনগরে বুড়িনদী ভরাট করে বালুর ব্যাবসা

নবীনগরে বুড়িনদী ভরাট করে বালুর ব্যাবসা

নবীনগরে বুড়িনদী ভরাট করে বালুর ব্যাবসা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া এলাকায় প্রাচীন বুড়ি নদীর তীরে ভেকু দিয়ে মাটি কেটে বেড়া দিয়ে নদী দখলের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, নদী শুকনো থাকায় তীর থেকে নদীতে প্রায় ৭০-৮০ ফুট বুড়ি নদীর সীমানা মারিয়ে ভেকু দিয়ে মাটির বাঁধ তৈরি করা হয়েছে। সেখানে পুরোটাই নদীর জায়গা ভরাট করে বালুর ব্যবসা প্রস্তুতি চলছে।

 

নবীনগরের পৌর এলাকার জল্লা ও কনিকাড়া  গ্রামের সংযোগ সড়কের সেতুর নিচে সড়ক ঘেঁষে এই অবৈধ কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, প্রায় কয়েক মাস ধরে এলাকার একটি সঙ্ঘবদ্ধ চক্র প্রভাবশালীদের ছত্রছায়ায় নদী ভরাট করে এ বালু ব্যাবসা উদ্যোগ নিয়েছে।তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। যে দলই সরকার গঠন করুক, সে দলেরই লোক তাদের এই নদী ভরাট করে বালু ব্যাবসায় জড়িত থাকে।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, নদীর জায়গা দখল করা হচ্ছে, যা আইনত দন্ডনিয় অপরাধ।

 

নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, ‘খোঁজখবর নিয়ে জেনেছি দখলকৃত জায়গাটি নদীর।নদী দখলের অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নদী ও প্রকৃতি সুরক্ষা সংগঠনের সভাপতি শামিম আহামেদ জানান, বুড়ি নদী এমনিতেই ভড়াট হয়ে যাচ্ছে। খোঁজখবর নিয়ে জেনেছি দখলকৃত জায়গাটি বুড়িনদীর।নদী দখলের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবী জানান তিনি।