রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক ঢুকে পড়লো দোকানে, নিহত ২ ‎

‎নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক ঢুকে পড়লো দোকানে, নিহত ২ ‎

‎নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক ঢুকে পড়লো দোকানে, নিহত ২  ‎

‎নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক দোকানে ঢুকে পড়ে। এতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

‎শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া। 

‎পুলিশ জানায়, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাট যাওয়ার পথে ট্রান্সমিটার এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আরও তিনজন আহত হন।

‎দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

 

 


‎মোঃ আরিফ হোসেন 
‎নোয়াখালী প্রতিনিধি।