বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেনাপোল বন্দরে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন

বেনাপোল বন্দরে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন

বেনাপোল বন্দরে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন

আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাপ্তাহিক ছুটিতে বেনাপোল বন্দরের সাথে ভারতের দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকছে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার ২১শে ফেব্রুয়ারি সরকারি ছুটির কারণে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রোববার থেকে যথারীতি পণ্য খালাস ও আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

জানা যায়, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সাথে আমদানি, রফতানি পণ্যের প্রায় ৮০ শতাংশই এ বন্দর দিয়ে হয়ে থাকে। একদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও শিল্পপ্রতিষ্ঠান, গার্মেন্টস খাত ও পাইকারি বাজারে এর প্রভাব পড়ে। 

বর্তমানে দুই দেশের বন্দরে শত শত ট্রাক পণ্য নিয়ে অবস্থান করছে। বন্দরের কার্যক্রম শুরু হলে এসব পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করবে ও পণ্য চালান খালাস করা হবে।