বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চকরিয়ায় ডাম্পার–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত কিশোর

চকরিয়ায় ডাম্পার–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত কিশোর

চকরিয়ায় ডাম্পার–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত কিশোর

 

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা গেইট এলাকায় ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল হোসাইন মনিক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় তার সঙ্গে থাকা ছেলে শামীম (কিশোর) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হোসাইন মনিক চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহাজের পাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় ডিলার ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে পিতা ও পুত্র মোটরসাইকেলযোগে বরইতলী এলাকা থেকে চকরিয়ার দিকে যাচ্ছিলেন। পথে নলবিলা গেইট এলাকায় চট্টগ্রামমুখী একটি ডাম্পারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুরুল হোসাইন মনিকের মৃত্যু হয় এবং তার ছেলে শামীম গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ি-এর সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। আহত কিশোর শামীমকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়েছে।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মোহাম্মদ রবিউল জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মোরশেদ আলম,চকরিয়া