সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিখোঁজের পাঁচ দিন পরে চরকাজল লঞ্চ ঘাট থেকে পড়ে নিখোঁজ হওয়া হাসানের লাশ উদ্ধার!

নিখোঁজের পাঁচ দিন পরে চরকাজল লঞ্চ ঘাট থেকে পড়ে নিখোঁজ হওয়া হাসানের লাশ উদ্ধার!

নিখোঁজের পাঁচ দিন পরে চরকাজল লঞ্চ ঘাট থেকে পড়ে নিখোঁজ হওয়া হাসানের লাশ উদ্ধার!

বিয়ে করা হলো না হাসানের। মেয়ে দেখে গলাচিপা গ্রামের বাড়ি ফেরার পথে চর কাজল লঞ্চঘাটের পল্টুনের বালতি দিয়ে পানি তুলতে গিয়ে তেতুলিয়া নদীতে পড়ে যায়।
নদীতে পড়ে নিখেঁাজ হাসান (৩০) নামের এ যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলার চর কাজল লঞ্চঘাটে। ঘটনার পর স্থানীয় মানুষ এবং পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবি একটি টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। 
তবে স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়ছেন উদ্ধার অভিযানের পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের টিম লিডার আমিনুল ইসলাম।


প্রত্যক্ষদর্শী ও সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনয়নের ফুলখালী গ্রামের নুরু হাওলাদারের ছেলে হাসান (৩০) বিয়ে করার উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে উপজেলার চরকাজলে যান। 
তার সাথে ভগ্নিপতি ইলিয়াসসহ আরো কয়েকজন ছিলো। মেয়ে দেখে দুপুরের খাবার খেয়ে বিকেলে গলাচিপা ফেরার জন্য চরকাজল লঞ্চঘাট আসেন। লঞ্চঘাটের পল্টুনে বালতি দিয়ে পানি তুলতে গেলে তেতুলিয়া নদীতে পড়ে যায়। 
এসময় উপস্থিত যাত্রীরা নদী থেকে হাসানকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মঙ্গলবার সন্ধ্যা থেকেই উদ্ধার অভিযান অব্যাহত রাখে। 
নিখেঁাজের ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তেতুলিয়া নদীর স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে উদ্ধাকর্মীরা জানায়। এদিকে হাসানকে উদ্ধারের জন্য আত্মীয় স্বজনরা তেতুলিয়া নদীর পাড়ে চরকাজল লঞ্চঘাট এলাকায় অবস্থান করেণ।  


পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আমিনুল ইসলাম বলেন, আমরা মঙ্গলবার সন্ধ্যা থেকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।তেতুলিয়া নদীর স্রোতের কারণে দুইবার উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়েছিলো। এরপর নিখোঁজ হাসান (৩০) কে পাঁচ দিন পরে চরকাজল লঞ্চ ঘাট থেকে পড়ে নিখোঁজ হওয়া হাসানের লাশ উদ্ধার!

বার্তা প্রেরক
রাকিবুল হাসান 
গলাচিপা, পটুয়াখালী।