খাগড়াছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের সকল আদিবাসী জাতিগোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবিতে র্যালি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ গেইটের সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলির মধ্যদিয়ে শেষ হয়।
উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পিসিপির সভাপতি সুজন চাকমা ঝিমিট, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুনয় চাকমা, হিল উইমেন ফেডারেশনের আহ্বায়ক মায়া চৌধুরী, কেন্দ্রীয় পিসিপির সদস্য সুমতি চাকমা, খাগড়াছড়ি জেলা পিসিপির সভাপতি জেসলেন চাকমা এবং ২১শে ফেব্রুয়ারি উদযাপন কমিটির সদস্য সুকেশ চাকমা।
সাংবাদিকদের বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। মাতৃভাষা শিক্ষাদানে সরকারি উদ্যোগ কার্যকর করতে হলে পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ, প্রয়োজনীয় শ্রেণিকক্ষ এবং সাধারণ ক্লাস রুটিনের সঙ্গে মাতৃভাষা অনুশীলন অন্তর্ভুক্ত করা জরুরি। অন্যথায় এই মহতী উদ্যোগ শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন নেতৃবৃন্দরা।
অজয় সেন ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি
