আখাউড়া রেলস্টেশন এলাকায় অ/স্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ!
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ সোহান (২০)। তিনি আখাউড়া পৌরসভার দেবগ্রাম এলাকার মোঃ শাহিন মিয়ার ছেলে বলে জানা গেছে!
পুলিশ সূত্রে জানা যায় অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়! এ ঘটনায় প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের দাবি, রেলস্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করলে এ ধরনের অপরাধ অনেক কমে আসবে।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া
