শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনির্বাচিত এমপি মাজেদুর রহমান নেতৃত্বে হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

নবনির্বাচিত এমপি মাজেদুর রহমান নেতৃত্বে হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

নবনির্বাচিত এমপি মাজেদুর রহমান নেতৃত্বে হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান


গাইবান্ধা সুন্দরগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে  পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ২২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০.৩০ মিনিটে  শতাধিক নেতাকর্মী নিয়ে রাস্তায় নামলেন গাইবান্ধা-১  আসনের সংসদ সদস্য  ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান ।

তিনি সকালে উপজেলার ৫০ শয্যা হাসপাতালে  চার পাশে এবং  মসজিদের সামনে  নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন  কর্মসূচি শুরু করেন।

এসময় এমপি অধ্যাপক মাজেদুর রহমানের সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলা  জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি  সামিউল ইসলাম, পৌর : জামায়াতের আমির একরামুল হক ও জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ পৌরসভার  মেয়র প্রার্থী নুরুন্নবী প্রামানিক সাজু, উপজেলা  শিবিরের সভাপতি মোঃ সোহান ইসলাম  সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক  নেতাকর্মীরা অংশ নেন  পরিষ্কারের কাজে।

এদিকে নবনির্বাচিত এমপির এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি সুন্দরগঞ্জ উপজেলাবাসী। জনবান্ধন এই কর্মসূচিতে একজন এমপি নিজে থেকে অংশ নিয়ে কাজ করায় নাগরিকরাও সন্তোষ।  

কর্মসূচি শেষে এমপি অধ্যাপক মাজেদুর রহমান  সাংবাদিকদের  বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়বো। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে। রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমরা এই অভিযান শুরু করছি। আমরা সুন্দরগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতাল দিয়ে শুরু করেছি  ক্রমানয়ে  উপজেলার বিভিন্ন জায়গায়  এই কার্যক্রম অব্যাহত রাখবো।