মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কসবা প্রেসক্লাব ও কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে কসবায় চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি জনাব তানজিল কবির উপস্থিত ছিলেন।এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ স্থানীয় সমস্যা, জনগণের প্রত্যাশা এবং সংবাদ প্রকাশে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতামত তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে প্রশাসনের অংশীদার উল্লেখ করে বলেন, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।