বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও জিরো টলারেন্সের আওতায় আনা হবে। তিনি বলেন, আমি তিন পার্বত্য জেলার অধিপতি নই, বরং সেবক হিসেবে কাজ করতে চাই। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এই দায়িত্ব দিয়েছেন তিন পার্বত্য জেলার মানুষের সেবা নিশ্চিত করার জন্য।
আজ রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের কোনো সম্প্রদায়কেই পিছনে রাখা হবে না। সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করে সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। পাহাড়ি অঞ্চলে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার পাশাপাশি কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন মন্ত্রী।


সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী সবাইকে সেবার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন। পার্বত্য অঞ্চলকে দুর্নীতিমুক্ত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার নেতৃত্বে পরিষদের সদস্যবৃন্দ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দীপেন দেওয়ানকে মন্ত্রী হিসেবে মনোনীত করায় তারা বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা তার বক্তব্যে বলেন, আমরা একজন ত্যাগী মানুষকে মন্ত্রী হিসেবে পেয়েছি। তাঁর সুযোগ্য নেতৃত্বে আমরা তিন পার্বত্য জেলার মানুষ শান্তিতে থাকতে চাই এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই।


মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।