সাতক্ষীরা-৪ আসন শ্যামনগরের ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। ২৩ ফেব্রুয়ারী (সোমবার), বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে শ্যামনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর থেকে নিজ হাতে ঝাড়ু নিয়ে এম,পি গাজী নজরুল ইসলাম পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিক ভাবে শুরু করলেন।
সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, স্থান কাল ভেদে জীবনের সকল ক্ষেত্রে পরিস্কার পরিচ্ছন্নতা বিশেষ সফলতা বয়ে আনে। সকলের বাড়ি, অফিস অঙিনা, রাস্তা ঘাট, হাট-বাজার সর্বদা পরিস্কার পরিচ্ছন্নতা রাখা উচিৎ।
এ সময় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম সহ ডাক্তারদের সাথে মতবিনিময় করেন। হাসপাতালে অবস্থানরত রোগীদের সেবা নিয়ে খোঁজ খবর নেওয়া হয় । শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান,সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা জামায়াত সদস্য মাওলানা আব্দুল মজিদ,শ্যামনগর
উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা প্রমূখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে শ্যামনগর থানা ও নাসরুল উলুম মাদ্রাসার ইয়াতিমখানা পরিদর্শন করেন।
-1771835121.jpg)