গত ১৯ ফেব্রুয়ারি এক চোখের সফল অস্ত্রোপচারের পর আজ ২৩ ফেব্রুয়ারি অপর চোখের অপারেশনও সফলভাবে সম্পন্ন হয়।
তার ফেইসবুক পেইজে
জানান মহান আল্লাহর অশেষ রহমতে দুটি অপারেশনই সফল হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন । বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
চিকিৎসাধীন অবস্থায় এমপি শাহজাহান চৌধুরী উখিয়া-টেকনাফবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে প্রিয় এলাকাবাসীর মাঝে ফিরে আসতে চান বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
উখিয়া-টেকনাফের সর্বস্তরের নেতা কর্মীরা প্রিয় নেতার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে আবারও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করবেন—এমন প্রত্যাশা সবার।
