আজ জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া মহোদয় নৌকাযোগে তিতাস নদীর শিমরাইলকান্দি থেকে মেড্ডা শ্মশান ঘাট পর্যন্ত অংশ পরিদর্শন করেন। পরিদর্শন কালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জনাব শরিফুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল, বিআইডব্লিউটিএ র আশুগঞ্জ - ভৈরব বন্দর কর্মকর্তা,
পরিদর্শন কালে জেলা প্রশাসক মহোদয় তিতাস নদীর অবৈধ দখল-দূষণ ঠেকাতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন তিতাস নদী রক্ষা এই উদ্যোগে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে একটি কমিটি গঠনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলো। প্রথম ধাপে নদীর সীমানা নির্ধারণ ও ময়লা আবর্জনা পরিচ্ছন্নতার উদ্যোগ নেয়া হবে।তারপর অবৈধ স্থাপনা ও দখলদারদের তালিকা করে অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হবে। পাশাপাশি নেয়া হবে তিতাস নদী খনন প্রকল্প।
পরিদর্শন কালে ডিসি মহোদয় আরো বলেন তিতাস নদীর প্লাবন ভূমি ও বিলে যারা অবৈধ ভরাট করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।সীমনা সড়কের পাশে যতগুলো স্থানে বালি দিয়ে ভরাট করা হয়েছে এগুলো সব জব্দ করে নিলামের মাধ্যমে এইসকল কৃষি জমি ও প্লাবন ভূমি পূর্বের রূপে ফিরিয়ে আনা হবে।
সর্বোপরি, তিনি আশা প্রকাশ করেন দলমত নির্বিশেষে সবাই সচেত হবেন নদী রক্ষার বিষয়ে এনং প্রশাসনকে সহযোগিতা করবে নদী রক্ষা সংক্রান্ত উদ্যোগে। তিনি আশা প্রকাশ করেন যে সকলের আন্তরিক সহযোগিতায় ও অংশগ্রহণে তিতাস নদী দখল ও দূষণ মুক্ত করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে এবং তীরে নান্দনিক ওয়াকয়ে তৈরি করে ও বাহারি বৃক্ষ রোপনের মাধ্যমে শহরবাসীকে একটি সুন্দর প্রকৃতি উপহার দিতে পারবেন।
