অদ্য ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ০৪৪০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ চন্ডিদ্বার বিওপির টহলদল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্ত পিলার-২০৩১/এম হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোসাইপুর নামক স্থান হতে ভারতীয় ১৯৩০ পিস শাড়িসহ ০১টি পিকআপ জব্দ করে। যার সিজার মূল্য-১,৮৩,৭০,০০০/-(এক কোটি তিরাশি লক্ষ সত্তর হাজার) টাকা।
