বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জলাশয় ইজারায় অনিয়মের অভিযোগ: ন্যায্য অধিকার ফেরাতে কালাইয়ে জেলেদের প্রতিবাদ সমাবেশ

জলাশয় ইজারায় অনিয়মের অভিযোগ: ন্যায্য অধিকার ফেরাতে কালাইয়ে জেলেদের প্রতিবাদ সমাবেশ

জলাশয় ইজারায় অনিয়মের অভিযোগ: ন্যায্য অধিকার ফেরাতে কালাইয়ে জেলেদের প্রতিবাদ সমাবেশ

সরকারি জলাশয় ইজারা প্রদানে নীতিমালা লঙ্ঘন করে প্রকৃত মৎস্যজীবীদের বঞ্চিত করার অভিযোগে কালাইয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) দুপুর ১২টা ৩০ মিনিটে কালাই উপজেলা ভূমি অফিসের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচির আয়োজন করে মাদারপুর মালীপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রকৃত জেলেদের উপেক্ষা করে প্রভাবশালী ব্যক্তিদের কাছে সরকারি পুকুর ও জলাশয় ইজারা দেওয়া হচ্ছে। এতে স্থানীয় মৎস্যজীবীরা তাদের পেশাগত অধিকার হারাচ্ছেন এবং জীবিকা সংকটে পড়ছেন।
সমিতির সভাপতি শ্রী অনিল চন্দ্র মালী বলেন, “আমরা প্রকৃত মৎস্যজীবী হয়েও সরকারি জলাশয়ের ইজারা থেকে বঞ্চিত হচ্ছি। জীবিকার তাগিদে অনেককে পেশা পরিবর্তন করতে হচ্ছে। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।”


তিনি আরও অভিযোগ করেন, প্রভাবশালী মহল বিভিন্ন কৌশলে সরকারি জলাশয়ের ইজারা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছেন। ফলে প্রকৃত জেলেরা তাদের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত মৎস্যজীবীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ সময় সমিতির সদস্য ও স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।