বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষামন্ত্রী ও পার্বত্য মন্ত্রীর সঙ্গে রাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রী ও পার্বত্য মন্ত্রীর সঙ্গে রাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রী ও পার্বত্য মন্ত্রীর সঙ্গে রাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

২৪ ফেব্রুয়ারি ২০২৬ ​রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান আজ শিক্ষা মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গের সাথে তাঁদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


​সাক্ষাৎকালে উপাচার্য মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ ন ম এহছানুল হক মিলন, মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান মহোদয়ের সাথে পৃথকভাবে আলোচনা করেন।​বৈঠকগুলোতে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। আলোচনার উল্লেখযোগ্য দিকগুলো হলো,​একাডেমিক ও প্রশাসনিক অগ্রগতি: উপাচার্য মহোদয় রাবিপ্রবি’র বর্তমান শিক্ষা কার্যক্রম, গবেষণার পরিবেশ এবং প্রশাসনিক বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কে মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়কে বিস্তারিত অবহিত করেন।


​স্মারক প্রদান: সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দকে 'রাবিপ্রবি স্মারক' উপহার হিসেবে তুলে দেন।​ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ: বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শনের জন্য উপাচার্য মহোদয় তাঁদেরকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার সাদর আমন্ত্রণ জানান।​সাক্ষাৎকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পাহাড়ের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।​