শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হিলিতে সড়ক কার্পেটিং কাজের তথ্য নিতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

হিলিতে সড়ক কার্পেটিং কাজের তথ্য নিতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

হিলিতে সড়ক কার্পেটিং কাজের তথ্য নিতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

দিনাজপুরের হিলিতে সড়কের কার্পেটিং কাজের তথ্য সংগ্রহ করতে গিয়ে একাত্তর টেলিভিশনের হিলি প্রতিনিধি ছামিউল ইসলাম আরিফ লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে, হাকিমপুর উপজেলার পাইকপাড়া থেকে কাঁকড়াপালি পর্যন্ত এক কিলোমিটার সড়কে কাজের তথ্য নেওয়ার সময়।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, মেসার্স আলম ইন্ডাস্ট্রিজ’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আলম হোসেন সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি তথ্য না দিয়ে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে লাঞ্ছিত করার চেষ্টা চালান।

হাকিমপুর উপজেলা প্রকৌশল কার্যালয়ের
সার্ভেয়ার কামরুল ইসলাম এই ঘটনার বিষয়ে জানেন , এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ফারহান ইসলাম 
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি