সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে আহত একাধিক, আটক দুই

শ্রীপুরে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে আহত একাধিক, আটক দুই

শ্রীপুরে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে আহত একাধিক, আটক দুই

মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় শ্রীখোল ইউনিয়নের দোসতিনা বাজার এলাকায় এই সহিংসতা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোসতিনা ও ছোনগাছা গ্রামকেন্দ্রিক দীর্ঘদিনের বিরোধের জেরে সালেক সর্দার এবং খন্দকার হাবিবুর রহমানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনার সময় দোসতিনা বাজারের একটি চায়ের দোকানের সামনে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মুকুল নামের এক ব্যক্তির ওপর প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে সংঘাতের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মুকুলসহ হালিম সর্দার ও খোকন সর্দার নামের আরও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানার পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।

তবে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে আবারও হামলা বা লুটপাটের মতো ঘটনা ঘটতে পারে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া বলেন,ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী থানায় মামলা রেকর্ড হয়েছে। এলাকার পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।