সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সততা ও সেবার অঙ্গীকার, ০৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এবার আলাউদ্দিন হাওলাদার

সততা ও সেবার অঙ্গীকার, ০৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এবার আলাউদ্দিন হাওলাদার

সততা ও সেবার অঙ্গীকার, ০৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এবার আলাউদ্দিন হাওলাদার

আগামী পিরোজপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ০৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের কাছে প্রিয় নেতৃত্ব হয়ে এই ওয়ার্ডে সাধারণ মানুষের পছন্দের তালিকায় শীর্ষ নাম হিসেবে উঠে আসছে রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি,পিরোজপুর পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক,সাবেক সদস্য সচিব মো: আলাউদ্দিন হাওলাদার।
​তারুণ্যের প্রতীক ও সেবার অঙ্গীকার


​দীর্ঘদিন রাজনীতির মাঠে সক্রিয় থাকা আলাউদ্দিন হাওলাদার এবার ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। এলাকার তরুণ সমাজ থেকে শুরু করে মুরুব্বিদের কাছে তিনি একজন পরিচ্ছন্ন ও সাহসী নেতা হিসেবে পরিচিত। বিগত দিনে সামাজিক কর্মকাণ্ড ও মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

​স্থানীয় বাসিন্দাদের মতে, ০৯ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন,মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে একজন শিক্ষিত ও সৎ জনপ্রতিনিধির প্রয়োজন, যা আলাউদ্দিন হাওলাদারের মধ্যে তারা খুঁজে পাচ্ছেন।

০৯ নং ওয়ার্ডের বেশ কয়েকজন প্রবীণ ও তরুণ ভোটারের সাথে কথা বলে জানা যায়, আলাউদ্দিন হাওলাদার শুধু একজন রাজনৈতিক কর্মী নন, বরং তিনি এলাকার বিপদে-আপদে সবার আগে এগিয়ে আসেন। বিশেষ করে করোনাকালীন সময় বা সাম্প্রতিক বিভিন্ন সামাজিক সংকটে তার মানবিক ভূমিকা ভোটারদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

​নিজের প্রার্থীতা নিয়ে মো: আলাউদ্দিন হাওলাদার বলেন,​​"আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য নির্বাচনে আসতে চাচ্ছি।"আমি এই ০৯ নং ওয়ার্ডের কুমিরমারা গ্রামের সন্তান। ছাত্রজীবন থেকেই মানুষের অধিকারের জন্য লড়াই করেছি। ০৯ নং ওয়ার্ডবাসী দীর্ঘদিন ধরে অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। যদি ভোটাররা আমাকে সুযোগ দেন, তবে আমি কথা দিচ্ছি— এই ওয়ার্ডের প্রতিটি অলিগলি হবে নিরাপদ এবং প্রতিটি নাগরিক পাবে তার প্রাপ্য অধিকার।" দল-মত নির্বিশেষে এই ওয়ার্ডকে একটি আধুনিক, ডিজিটাল এবং নিরাপদ বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।"আমার


​মূল লক্ষ্য মাদকমুক্ত সমাজ এবং সুশাসন প্রতিষ্ঠা।তাই আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

নির্বাচনের আলোচনা শুরু হওয়ার সাথে সাথে তার পক্ষে জনসমর্থন জোয়ারে রূপ নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে আলাউদ্দিন হাওলাদার এবার এই ওয়ার্ডে চমক দেখাতে পারেন।