সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো ঢাকা–আগরতলা–কলকাতা বাস

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো ঢাকা–আগরতলা–কলকাতা বাস

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো ঢাকা–আগরতলা–কলকাতা বাস

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে একটি বাস ছেড়ে যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার উদ্দেশে।

কেন বন্ধ ছিল
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে বাস সার্ভিসটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দীর্ঘ বিরতির পর দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে পুনরায় পরীক্ষামূলকভাবে এ পরিষেবা চালু করা হয়েছে।

পরীক্ষামূলক যাত্রা
আপাতত সপ্তাহে দুই দিন পরীক্ষামূলকভাবে বাস চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যায়ক্রমে সপ্তাহে তিন দিন নিয়মিতভাবে বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সাব-ইন্সপেক্টর শরীফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে চালক ও স্টাফসহ মোট ৯ জন যাত্রী নিয়ে বাসটি ইমিগ্রেশনে পৌঁছায়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দুপুরের দিকে বাসটি ভারতে প্রবেশ করে। এর আগে গত ২০ ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে বাসটি ভারতে গিয়েছিল এবং ২১ ফেব্রুয়ারি পুনরায় দেশে ফিরে আসে।

সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা
সংশ্লিষ্টরা আশা করছেন, এই বাস পরিষেবা পুনরায় চালু হওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। এটি কেবল যাতায়াতের মাধ্যম নয়—দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের