বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচবিবিতে নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি দপ্তর প্রধানদের মতবিনিময় সভা

পাঁচবিবিতে নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি দপ্তর প্রধানদের মতবিনিময় সভা

পাঁচবিবিতে নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি দপ্তর প্রধানদের মতবিনিময় সভা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা করেছেন জয়পুরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সীমাবদ্ধতা ও সমস্যা তুলে ধরেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, থানার (তদন্ত) কর্মকর্তা মোঃ ইমায়েদুল ইসলাম জাহেদী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, বাগজানা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক, আটাপুর ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী এবং পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

ফারহান ইসলাম 
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি