বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার থানা চালায় হেলাল,ওসিকে বললেন হাসনাত আবদুল্লাহ

আপনার থানা চালায় হেলাল,ওসিকে বললেন হাসনাত আবদুল্লাহ

আপনার থানা চালায় হেলাল,ওসিকে বললেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির এক সভায় থানাকে দালাল মুক্ত করতে জোরালো পদক্ষেপ নেওয়া আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এসময় থানার দালাল চক্রসহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। 

 

এসময় হাসনাত আবদুল্লাহ ওসিকে উদ্দেশ্য করে বলেন, ওসি আন্তরিক থাকলেও ওনার অফিসাররা আন্তরিক না। ওনার সেকেন্ড অফিসার হচ্ছেন ফুললি করাপ্টেড। টাকা ছাড়া ওনার কোনো পা চলে না। আরেকজন হচ্ছেন এসআই ভবতোষ। টাকা ছাড়া উনি একটা পা মুভ করেন না। আপনি কাউকে ধরতে যাবেন, উনি থানা থেকে ফোন দিয়ে বলে দিলেন, আমরা আসতেছি। তাইলে তো এখানে একটা ফিলোসোফিং চোর-পুলিশ খেলা হয়।

সভায় ওসিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনার থানা আপনি চালান না। আপনার থানা চালায় হেলাল। আমি এখানে ফ্যাক্ট বেইজ কথা বলছি। একটাও না জেনে কথা বলছি না। আপনার থানা চালায় হেলাল, হেলালের বাবা আগে চাকরি করত। আপনি হয়তো বলতে পারেন এসব কথা আপনাদের লিগেল প্রসিড জানে না, এটা নাই, সেটা নাই। আপনাদের থানায় এ ঘটনাগুলো ঘটছে প্রতিদিন। হেলাল আপনার থানায় ঢুকতে পারবে না। আজকের পর থেকে আপনার থানা চালাবেন আপনি। আপনার পুলিশ অফিসার যারা আছেন, তারা চালাবেন। থানা যদি চালায় এমন একজন, যে পুলিশ না, যার এখানে কোনো চাকরি নাই, সে যদি থানা চালায়, কোনো মামলার রুজু হবে, কোন মামলা হবে না। কোনটা মামলা এজাহারভুক্ত হবে, কোনটা হবে না। আপনি আমাকে বলতে পারেন না এগুলো হয় না। এটা হচ্ছে ওনার থেকে একটা মৌখিক অ্যাপ্রুভাল নিয়ে তারপর থানায় যাইতে হয়। 

 

তিনি আরও বলেন, এই মিটিংয়ে যারা উপস্থিত আছে তাদের প্রত্যেকের একটা অথরিটি আছে এখানে আসার। কিন্তু হেলাল কোনো ক্রাইটেরিয়াতে আপনার চৌসীমানায় ঘুরে? আপনি সিরিয়াস অ্যাকশন নেবেন। থানাটাকে দালালমুক্ত করবেন। আপনার কাছে পৌঁছাতে হলে যেন স্বাভাবিক প্রক্রিয়া মেনটেইন করেই পৌঁছাতে পারে। এক্ষেত্রে যেন কোনো দালাল না থাকতে পারে। এক্ষেত্রে যেন একটা ইনফরমাল সিন্ডিকেট না থাকতে পারে। আপনার সঙ্গে মানুষের সম্পর্ক হবে একদম ডিরেক্ট সম্পর্ক। যেটা লিগ্যাল, সে জায়গায় আপনি কো-অপারেট করবেন। যেটা ইলিগ্যাল সেখানে কারো সঙ্গে কো-অপারেট করার দরকার নাই।

 

এ সময় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিবুল ইসলামের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।