বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শালিখায় জুনিয়র বৃত্তি পেলো ২৮ জন,সেরা আড়পাড়া সরকারি হাই স্কুল

শালিখায় জুনিয়র বৃত্তি পেলো ২৮ জন,সেরা আড়পাড়া সরকারি হাই স্কুল

শালিখায় জুনিয়র বৃত্তি পেলো ২৮ জন,সেরা আড়পাড়া সরকারি হাই স্কুল

শালিখা উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় এবারও দারুণ সাফল্য অর্জন করেছে আড়পাড়া সরকারী আইডিয়াল হাই স্কুলের শিক্ষার্থীরা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীরা কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করে অভিভাবক ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করেছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী সাধারণ ও ট্যালেন্টপুল—দুই ক্যাটাগরিতেই বৃত্তি অর্জন করেছে। বিশেষ করে উপজেলা এলাকার বিদ্যালয় উল্লেখযোগ্য ফলাফল করেছে।

এ বিষয়ে আড়পাড়া সরকারী হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) আলী আহসান জানান, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক-অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যার ফলে আমাদের বিদ্যালয় থেকে ১২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনী মোবারক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,
“এই সাফল্য ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পথ সুগম করবে। আমরা শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি।”