বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর নৈতিক।

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর নৈতিক।

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর নৈতিক।


নীলফামারীর সৈয়দপুর শহরের কৃতি শিক্ষার্থী নাহিয়ান রহমান নৈতিক চলতি বছরের জুনিয়র বৃত্তি (অস্টম শ্রেণি) পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ হয়েছে। সে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এই কৃতিত্ব অর্জন করেছে। একই প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে অধ্যায়ণরত।

সে সৈয়দপুরের পার্শ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সূরভী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোখলেছুর রহমান মিন্টু এবং সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) সুলতানা নাসরিন দম্পতির ছেলে।

নৈতিক তার এই সাফল্যের জন্য প্রতিষ্ঠানের শিক্ষক, বাবা-মা ও গৃহশিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য সকলের দোয়া প্রত্যাশা করেছে। তার এমন ফলাফলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও পরিবারের লোকজন আনন্দিত। তারা নৈতিককে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, সৈয়দপুর উপজেলায় এবার ১৮২ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫৮ জন, 
সাধারণ গ্রেডে ১২৪ জন। আর সবচেয়ে বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। এই প্রতিষ্ঠানেরই ট্যালেন্টপুলে ৪৪ জন ও সাধারণ গ্রেডে ৫৮ জনসহ মোট ১০২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। অবশিষ্ট  ৮০ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।