কক্সবাজারের চকরিয়া উপজেলা-র উত্তর হারবাং ইউনিয়নের করমমহুরী পাড়া ব্রিজের উত্তর পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় ফসলি জমি, বসতভিটা ও জলাশয় মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
ভুক্তভোগী এলাকাবাসীর লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ড্রেজার বসিয়ে নদী ও খালসংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন করছে। এতে মাটির স্তর ধসে গিয়ে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, বালু উত্তোলনের কারণে এক মুক্তিযোদ্ধার বাড়ির পুকুরের পাড় ভেঙে গেছে এবং আশপাশের জমিতে ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি জোরপূর্বক এ কার্যক্রম চালাচ্ছে। বালু উত্তোলনের সঙ্গে আনোয়ার, সাজ্জাদ, মনজুর আলম, মোর্শেদ ও মানিকসহ কয়েকজন জড়িত বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা জানান, প্রতিবাদ করলে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ড্রেজারের মাধ্যমে ব্যাপক বালু উত্তোলনের ফলে প্রায় ২০ শতক আবাদি জমি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছ
