চাঁদপুরের ফরিদগঞ্জে নুরজাহান বেগম (৫০) নামে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা অবস্থায় পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামে এ ঘটনা ঘটে।
নুরজাহান বেগম ওই গ্রামের কুয়েত প্রবাসী আবুল কালামের স্ত্রী, তিনি ৪ সন্তানের জননী। খবর পেয়ে বিকেল ৩ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এর আগে নুরজাহান বেগমকে তার নিজ বসতঘরের টয়লেটে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের কলেজ পড়ুয়া মেয়ে নুর সুলতানা তানহা বলেন, প্রতিদিনের ন্যায় আমি বৃহষ্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে গৃদকালিন্দিয়া কলেজে চলে যাই। দুপুর ১২টার দিকে বাড়িতে ফিরে দেখি আমাদের ঘরের দরজা বন্ধ, মাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে বাড়ির এক চাচাতো বোনকে আমার কাছে থাকা তার ঔষধ দিয়ে যাই। কিছুক্ষণের ফিরে এসে আসলে দরজা খোলা দেখি। এসময় ঘরে প্রবেশ করে মাকে খোঁজ করার এক পর্যায়ে টয়লেটে গলাকাটা অবস্থায় মা
