বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘাত, তৈরি ‘ভয়াবহ পরিস্থিতি

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘাত, তৈরি ‘ভয়াবহ পরিস্থিতি

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘাত, তৈরি ‘ভয়াবহ পরিস্থিতি

পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলা ঘিরে প্রতিবেশী দেশ দুইটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের পক্ষ থেকে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে আফগানিস্তানও পাল্টা আরও আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে। 

 

এনিয়ে আফগানিস্তানে শান্তি পুনঃস্থাপন নিয়ে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা কূটনীতিক জালমে খলিলজাদ বলেছেন, এটি একটি ভয়াবহ পরিস্থিতি।  

 

তবে দেশ দুইটির এমন পরিস্থিতি অবশ্যই বন্ধ করতে হবে বলে আহ্বান জানিয়েছেন তিনি। 

তিনি বলেছেন, পাকিস্তান অভিযান চালানোর আগে তালেবানদের ‘প্রতিশোধমূলক’ হামলার ঘোষণার প্রতিক্রিয়ায় এই আক্রমণ। জালমে খলিলজাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেন, নিরীহ আফগান ও পাকিস্তানিরা আহত বা নিহত হচ্ছে। এর চেয়ে ভালো বিকল্প হলো দুই দেশের মধ্যে একটি কূটনৈতিক চুক্তি, যাতে কেউই তাদের ভূখণ্ডকে অন্যের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। 

তিনি বলেন, এ ধরনের চুক্তির বাস্তবায়ন তুরস্কের মতো তৃতীয় পক্ষের মাধ্যমে পর্যবেক্ষণ করা উচিত।

গত বছর খলিলজাদ তালেবান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে দেশটি সফর করেছিলেন।