বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলেল শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী

ফুলেল শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী

ফুলেল শুভেচ্ছায় সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে বরণ করলেন মাগুরাবাসী

ফুলের শ্রদ্ধা আর ভালোবাসায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী-কে বরণ করে নিলেন মাগুরাবাসী। শুক্রবার সকালে ওয়াবদা গড়াই সেতুর সামনে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে স্বাগত জানান।
একই সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান-কেও ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। পরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তারা মাগুরা সার্কিট হাউজে পৌঁছান।


সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষ থেকে মন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানানো হয়। এরপর সার্কিট হাউজ হলরুমে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ মন্ত্রীকে শুভেচ্ছা জানান।


এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।


সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী তার বক্তব্যে বলেন, সমাজ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি ও মাদক পাচার নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি মাগুরার সার্বিক উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।