রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি কর্মচারীরা ঘুষ খেলে বিচার হবে, সাধারণ মানুষ করলেও ছাড় নেই: সংস্কৃতিমন্ত্রী

সরকারি কর্মচারীরা ঘুষ খেলে বিচার হবে, সাধারণ মানুষ করলেও ছাড় নেই: সংস্কৃতিমন্ত্রী

সরকারি কর্মচারীরা ঘুষ খেলে বিচার হবে, সাধারণ মানুষ করলেও ছাড় নেই: সংস্কৃতিমন্ত্রী

নিতাই রায় চৌধুরী বলেছেন, সরকারি কর্মচারী হোক বা সাধারণ মানুষ—যেই ঘুষ গ্রহণ বা প্রদান করুক না কেন, আইনের আওতায় এনে বিচার করা হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও তিনি উল্লেখ করেন।


শুক্রবার সকালে মাগুরা জেলা প্রবেশ পথ ওয়াবদা গড়াই সেতু এলাকায় নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় মনোয়ার হোসেন খান-কেও ফুল দিয়ে বরণ করা হয়। পরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মন্ত্রী মাগুরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানান।


সার্কিট হাউস হলরুমে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক উপজেলায় দুটি করে খাল খনন করা হবে। পর্যায়ক্রমে নদী খনন কর্মসূচিও হাতে নেওয়া হবে।


মন্ত্রী জানান, জেলার ওপর দিয়ে প্রবাহিত কুমার, ফটকি ও চিত্রা নদী খননের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও নৌ-যোগাযোগের উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


তিনি আরও বলেন, বেকার সমস্যা সমাধান সরকারের অন্যতম অগ্রাধিকার। মাগুরাকে উৎপাদনমুখী জেলায় রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষিত ও অর্ধশিক্ষিত তরুণরা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। শিল্প-কারখানা স্থাপনের পরিবেশ সৃষ্টি করে জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাসও দেন তিনি।