মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বন্ধ বিমানবন্দরগুলো আবারও চালু করা হবে: বিমান প্রতিমন্ত্রী মিল্লাত

বন্ধ বিমানবন্দরগুলো আবারও চালু করা হবে: বিমান প্রতিমন্ত্রী মিল্লাত

বন্ধ বিমানবন্দরগুলো আবারও চালু করা হবে: বিমান প্রতিমন্ত্রী মিল্লাত


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজ্বের টিকিট ও বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন। বিমান একটি ক্ষতিগ্রস্ত  প্রতিষ্ঠান ছিল; পরে আমরা হিসেব করে দেখলাম ক্ষতিগ্রস্ত কেন ছিল। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ হয়েছে।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সাংবাদকিদের সঙ্গে এক মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।

 

বিমান প্রতিমন্ত্রী আরও বলেন, বিমানকে লাভজনক করা সম্ভব এবং টিকেটের দাম কমানো সম্ভব। যদি সবার স্বদিচ্ছা থাকে তাহলে এটা সম্ভব এবং আমরা হিসাব করেও দেখেছি যে বিমানের টিকিটের দাম কমানো সম্ভব। আপনাদের হাতের নাগালের মধ্যেই বিমানের টিকেটের দাম থাকবে ইনশাআল্লাহ। আমাদের অনেকগুলো বিমানবন্দর ইতোমধ্যে বন্ধ রয়েছে। বিগত সরকার এগুলো বন্ধ করে দিয়েছে নানা কারণে। ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া এগুলো একদম চালু এয়ারপোর্ট ছিলো। এগুলোকে বন্ধ করা হয়েছে।

বন্ধ বিমানবন্দর গুলো চালুর ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, এই বন্ধ বিমানবন্দরগুলোকে পুনরায় চালু করবো আমরা। তারপর পরিকল্পনা হাতে নিলে যদি নতুন কোনো এয়ারপোর্ট কোনো বিভাগে হয়। তাহলে ময়মনসিংহে হবে।

 

এই মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মো. ইউসূপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।