বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান

আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান

আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আলোচনার মাধ্যমে চলমান লড়াই বন্ধে আগ্রহী তারা। কিন্তু পাকিস্তান যদি যুদ্ধ অব্যাহত রাখে তাহলে তারাও সামনে আগাবেন। তিনি বলেছেন, “আমরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছি। এটি স্পষ্ট বার্তা দিচ্ছে আমাদের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে।”

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, “আমরা বারবার শান্তিপূর্ণ সমাধানে জোর দিয়েছি এবং এখনো আলোচনার মাধ্যমে বর্তমান লড়াই সমাধান করতে চাই।”

কিন্তু পাকিস্তান কখনো আলোচনায় আগ্রহী ছিল না বলে অভিযোগ করেছেন তিনি। মুজাহিদ জানিয়েছেন, তাদের আকাশসীমায় আজও পাকিস্তানের গোয়েন্দা বিমান উড়েছে।

এছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর একটি অংশ এই অঞ্চলের অস্থিতিশীলতার জন্য দায়ী বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করছে সন্ত্রাসী সংগঠন টিটিপিকে মদদ দেয় আফগান তালেবান সরকার। এ অভিযোগ তুলে গত রোববার দেশটিতে বিমান হামলা চালায় পাকিস্তান। যার জবাবে গতকাল রাতে পাক সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান সেনারা।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, টিটিপি হলো একটি অজুহাত। এই অজুহাত কাজে লাগিয়ে পাকিস্তান এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে।

তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পাকিস্তান যেসব ‘শয়তানি’ করবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

ভারতের সঙ্গে আফগানিস্তানের ভালো সম্পর্ক আছে উল্লেখ করে তালেবান সরকারের এ মুখপাত্র বলেছেন, এ সম্পর্ককে কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না।